মো.কামাল হোসেন : ইসলামী আন্দোলন বাংলাদেশ (দোহার -নবাবগঞ্জ) ঢাকা -১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাবেক সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো.কামাল হোসেন মাষ্টার, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারী আব্দুল মালেক, যুগ্ন আহবায়ক হাফেজ মিজানুর রহমান, হাজী আব্দুল মালেক, হাজী শাহজাহান, হাফেজ রুহুল আমিন দেওয়ান, মুফতি মাসউদুর রহমান সিদ্দিকি, সহ সমন্বয়কারী, মিরাজ হোসেন, মুফতি বুরহানউদ্দিন, মুসলেমউদ্দিন মোল্লা এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি / সেক্রেটারীগণ। অর্থ সমন্বয়কারী ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সদস্য মজিবুর রহমান। শনিবার বিকেলে জয়পাড়া হাজেরা মেনশনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক যৌথ সভায় ঢাকা -১ আসনের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
