এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী,(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ ঘন কুয়াশায় ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলীতে থেমে থাকা মাওয়াগামী কাভার্ডভ্যানে পিছনে যাত্রীবাহী আব্দুল্লাহ পরিবহনের মিনি বাসের ধাক্কায় বাসের হেল্পার জীবন শেখ ও যাত্রী মো: রায়হান নিহত হয়েছে এই ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়েছে বলে জানান পুলিশ।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান,বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। থেমে থাকা কাভার্ডভ্যানে সজোড়ে ধাক্কা দেওয়া বাসটির সামনের অংশের দুমড়ে মুচড়ে যায়। হেল্পার ও এক যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অমিত নামের আরেক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয় আর চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর বাকিদের ছেড়ে দেওয়া হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
এদিকে হাসপাতাল সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার ভোর রাত সাড়ে চারটার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর হাঁসাড়ায় অন্য একটি বাস দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে,তাদের পরিচয় পাওয়া যায়নি,মরদেহ দুটি হাঁসাড়া হাইওয়ে থানার নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: ক্যামেলিয়া সরকার।
এর আগে গেলো শুক্রবার এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজার সামনে বাসের চাপায় প্রাইভেট কার ও মোটর সাইকেলের ছয় যাত্রী নিহত হয়।
