এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাঝের সড়ক দ্বীপ থেকে ফুল তুলতে গিয়ে পিক-আপ ভ্যান চাপায় নিলয় দাস(১৩) নামে এক স্কুল নিহত হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এক্সপ্রেসওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিলয় দাস ষোলঘর এলাকার নির্মল দাসের ছেলে। সে ষোলঘর একে এসকে সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাঝে সড়ক দ্বীপ থেকে পুজোর জন্য ফুল তুলে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি পিক-আপ ভ্যান নিলয় দাসকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে দুর্ঘটনার পর পিক-আপ ভ্যানসহ ঘাতক চালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোন কিছু জানা যায়নি।হাসাড়া হাইওয়ে থানার (ওসি) সোহেল রানা জানান, নিহত স্কুল ছাত্রের মরদেহটি সৎকারের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
