ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে দুর্ঘটনায় হামনাদ এক্সপ্রেসের চালক গ্রেফতার

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি :   গত শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের হাসাড়া হাইওয়ে থানার অদূরে লন্ডন স্কুলের সামনে ঢাকা অভিমুখী লেনে হামদান এক্সপ্রেস বাস এবং একটি ট্রাকের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের চালক আবু তাহের ওরফে অপু (২৯) কে গ্রেফতার করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান,রোববার রাত সাড়ে ১০ টার দিকে র‍্যাব এবং হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের যৌথ অভিযানে যশোর জেলার বাঘারপাড়া থানার সাইটখালী গ্রামের বাসিন্দা আবু তাহের অপুকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গন্ডপ কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এই দুর্ঘটনার শ্রীনগর থানায় ২৮ জুন, ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছিল। গ্রেফতারকৃত চালকের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য ভয়াবহ সেই দূর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন,ঢাকা মেডিক্যালে দুইজন এবং পঙ্গু হাসপাতালে একজন মারা গেছে এবং বিভিন্ন হাসপাতালে আরো ১৬ জন চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *