ঢাকা জেলা প্রেসক্লাবের সভাপতি শামীম, সম্পাদক ফারুক

নিজস্ব প্রতিবেদক:   ঢাকা জেলার ৬টি থানার সাংবাদিকদের সংগঠন ঢাকা জেলা প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি (বুধবার) কেরানীগঞ্জের কদমতলীর ক্লাব কার্যালয়ে দুপুর ২টা হতে বিকাল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক শামীম হাওলাদার সভাপতি ও একাত্তর টিভির প্রতিনিধি ফারুক আহমেদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
অন্যরা হলেন-  সহ-সভাপতি পদে মিয়া আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক শামীম আরমান, সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ, অর্থ সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, জনকল্যাণ সম্পাদক শাহীনুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন সুজন, দপ্তর সম্পাদক বিপ্লব ঘোষ নির্বাচিত হয়েছেন।
এছাড়াও  কার্যনির্বাহী সদস্য পদে এইচ এম আমিন, মাসুদ রানা ও সাহিদুল হক খান ডাবলু নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া ও সমকালের প্রতিনিধি মো. ইব্রাহীম খলিল।
নির্বাচন শেষে ঢাকা জেলার সাংবাদিকদের উদ্দেশ্যে সাংবাদিক নেতা আব্দুল জলিল ভূঁইয়া স্বাধীন সাংবাদিকতা ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মজিবুর রহমান, দোহার প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আজহারুল হকসহ ঢাকা জেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *