নিজস্ব প্রতিবেদক: করোনার সংক্রমণ রোধে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় স্বাস্থ্যউপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুই উপজেলার পথচারী ও যানবাহন চালকদের মাঝে স্বাস্থ্য উপকরণ হিসেবে হ্যান্ড স্যানিটাইজার,স্যাভলন,সাবান ও মাস্ক বিতরণ করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.মাহবুবুর রহমান।
স্বাস্থ্যউপকরণ বিতরণ শেষে মো. মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, করোনা ও বন্যার শুরু থেকে ঢাকা জেলা পরিষদ ও আমার ব্যক্তিগত অর্থায়নে অসহায় গরীব মানুষের পাশে ছিলাম আজও আছি। বর্তমানে সারাদেশের ন্যায় দোহার-নবাবগঞ্জে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে তাই মানুষের স্বাস্থ্য সূরক্ষায় এসকল উপকরণ বিতরণ করা হলো।
তিনি আরও বলেন, করোনা থেকে বাচতে হলে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে এবং নিজ নিজ দায়িত্বে নিজেদের সূরক্ষায় রাখতে হবে। তাহলেই করোনার সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।
স্বাস্থ্য উপকরণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, মোস্তাফা মোল্লা, মো. সাজ্জাদ হোসেন সাজুসহ আরও অনেকে।
