ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শততম জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক:  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে ঢাকার দোহারে দোয়া, মিলাদ মাহফিল ও দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেছে ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ। বুধবার বিকেলে উপজেলার জয়পাড়ায় এ কর্মসূচি পালন করে দলটি।

ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী, সহ সভাপতি বাশার মুন্সি, রফিক তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক শেখ রুনু, যুব ও ক্রীড়া সম্পাদক বিশাল আহমেদ মারুফ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ, সদস্য মো. নাসির খান।

এছাড়াও উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, মো. শিমুল, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সেন্টু সহ আরো অনেকে।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ এবং অসহায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। একইসাথে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *