নিজস্ব প্রতিনিধি : দোহারে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ও করোনায় কর্মহীন হয়ে পড়া ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) দিন গত রাতে উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা, মালিকান্দা, উত্তর শিমুলিয়া ও মধুরচরের করোনায় ক্ষতিগ্রস্থ ২৫০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয় এই ঈদ উপহার। মেঘুলা বাজারের ব্যবসায়ী মারিয়ম মোবাইল এন্ড ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী ও বাংলাদেশের খবর পত্রিকার দোহার প্রতিনিধি মো. জুবায়ের আহমেদ এর নিজস্ব অর্থায়নে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারের জন্য প্রতি প্যাকে ৫ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, নুডুলস, আধা কেজি তেল, লাচ্ছা সেমাই, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়। এছাড়াও শনিবার সকালে ৫০টি পরিবারকে একটি করে ফ্যামেলী প্যাক নুডুলস, আধা কেজির এক প্যাকেট বিস্কুট ও লাচ্ছা সেমাই ঈদ উপহার হিসেবে দেয়া হয়।
