ঢাকাই সিনেমায় দেব

বাংলাদেশের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে নিজের ছবির প্রচারণায় এসে এমনই ঘোষণা দিলেন দেব। শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেবের ছবি ‘পাসওয়ার্ড’। এই ছবির প্রচারণার জন্য মঙ্গলবার দুপুরে ঢাকায় এসেছেন তিনি। তার সঙ্গে এসেছেন ছবির নায়িকা রু´িণী মৈত্র। বাংলাদেশে ছবিটি আমদানি করেছে শাপলা মিডিয়া। শাপলা মিডিয়া সূত্রে জানা গেছে, দেবের ছবির নাম ‘মিশন সিক্সটিন’। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবির নাম নিবন্ধন করা হয়েছে। ছবিটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়া হবে। আরও জানা গেছে, ছবিতে দুজন নায়িকা
থাকবেন। আগামী বছর জানুয়ারির মাঝামাঝি ছবির শুটিং শুরু হবে। এদিকে গত রোজার ঈদে মুক্তি পায় শাকিব খান প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। আর আগামী শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আছে ভারতের কলকাতা থেকে আমদানি করা দেবের চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। তবে নামের কারণে সেন্সর বোর্ডে আটকে গেছে পশ্চিমবঙ্গের ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *