স্টাফ রিপোর্টারঃ পেশাদার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন। আর নবাবগঞ্জের সন্তান মানবজমিন-এর সিনিয়র রিপোর্টার রাশিম মোল্লা তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন ডিআরইউর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
নির্বাচনে সভাপতি নির্বাচিত সৈয়দ শুকুর আলী শুভ পেয়েছেন ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন বাদশা ৪২৯ ভোট। ৬০৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মহিউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৪৭১ ভোট। তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাশিম মোল্লা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুস্তাফিজুর রহমান সুমন পেয়েছেন ৪৬৩ ভোট।
এছাড়া, যুগ্ম সম্পাদকের একটি পদে ৭৫৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান (মিজান রহমান)। সাংগঠনিক সম্পাদক পদে ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ। ৯৬৫ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিক রাফি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাবুদ্দিন মাহাতাব পেয়েছেন ৩০৫। ৬৮০ ভোট পেয়ে নারী বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদা ডলি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোজিনা রোজী পেয়েছেন ৬৭০ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৭০৫ ভোট পেয়ে
নির্বাচিত হয়েছেন সুশান্ত কুমার সাহা। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজবাউল্লাহ শিমুল পেয়েছেন ৬০৩ ভোট।
ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৯২৪। তার প্রতিদ্বন্দ্বী মাকসুদা লিসা পেয়েছেন ৪১০। সংস্কৃতি সম্পাদক হিসেবে মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আপ্যায়ন সম্পাদক পদে ৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল হক ভূঁইয়া পেয়েছেন ৬৪৭ ভোট। কল্যাণ সম্পাদক পদে মোহাম্মাদ তানভীর আহম্মেদ ৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নার্গিস পেয়েছেন ৪০৫ ভোট।
অন্যদিকে, কার্যনির্বাহী সদস্যের ৭টি পদের জন্য প্রার্থী ছিলেন আটজন। তাদের মধ্যে নির্বাচিত ৭ জন হলেন-মো. হাবিবুর রহমান (৯০৯), ফারহানা ইয়াছমিন (৮৪৬), সাঈদ শিপন (৮৩৮), মুহিববুল্লাহ মুহিব(৬৭৭), রফিক মৃধা (৬১৪), দেলোয়ার হোসেন মহিন (৬১০), শরীফুল ইসলাম (৫৫৭)।
