সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে গলায় ফাঁসি নিয়ে স্বর্ণ কারিগর সঞ্জিত চন্দ্র বর্ম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনাকে ধামাচাপা দিতে তার পরিবার মরিয়া হয়ে উঠেছে।এদিকে,মৃত সঞ্জিতকে সিংগাইর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত নিশ্চিত হয়েও পুলিশের উপস্থিতিতে ঢাকায় রেফার্ড করেন। এতে সঞ্জিতের পরিবার কৌশলে ময়নাতদন্ত ছাড়াই কুমিল্লায় জেলায় নিজ বাড়িতে দাহ করেছেন । ঘটনাটি ঘটেছে, রবিবার (৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার চারিগ্রাম এলাকার উত্তর চারিগ্রাম স্বর্ণের মার্কেটে তৃতীয় তলার মান্নান শিকদারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সঞ্জিতের বাড়ী কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার বাগড়া গ্রামের অতুল চন্দ্র বমনের ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, দীঘদিন যাবৎ সঞ্জিত চন্দ্র উপজেলার চারিগ্রাম বাজারের জুয়েলারী মাকেটে স্বর্ণ কারিগর হিসেবে দোকান ভাড়া নিয়ে কাজ করে আসছিল। সেই সুবাদে ওই মাকেটের তয় তলা পরিবার নিয়ে বসবাস করতেন।
এরই মধ্যে গত রবিবার দিবাগত রাত ১০ টায় প্রতিদিনের মত বাসায় ফিরেন। বাসায় গিয়ে স্ত্রী গীতা রানী (২২) সাথে ঝগড়া করে পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত ১২ টার দিকে স্ত্রী দরজা ধাক্কা দিলে কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলতে দেখে ডাক-চিৎকার শুরু করে।
এ সময় তার ভাই দরজা ভেঙ্গে সঞ্জিতের গলায় রশি কেটে নিচে নামিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ততক্ষনে তার মৃত্যু হয়। এ দিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হন।
এরই মধ্যে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত জেনেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাব্ববাফ,সঞ্জিতের মৃত্যুর বিষয়টি স্বীকার করে বলেন তার পরিবারের অনুরোধে পুলিশের উপস্থিতিতে তাকে রেফার্ড করা হয়েছে।
সিংগাইর থানার পুলিশ উপ-পরিদর্শক মনোহর আলী বলেন- খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। চিকিৎসক রেফার্ড করায় আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।
