ঠান্ডাজনিত সমস্যায় ভূগছে শিশুরা

নিজস্ব প্রতিবেদক : নগরে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে বৃদ্ধি পেয়েছে শিশু রোগীর সংখ্যা। সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে।

এদিকে সারাদেশের হাসপাতালে রোগীর উপচেপড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। প্রায় প্রতিটি ইউনিটে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে। শুধু চমেক হাসপাতাল নয়, নগরের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালেও প্রায় একই অবস্থা। প্রায় প্রতিটি হাসপাতালেই রয়েছে শিশু রোগীর ভিড়।

আয়েশা আক্তার তিন মাস বয়সী কন্যাকে নিয়ে আছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে। তিনি জানান, ঠান্ডাজনিত রোগ নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার মেডিক্যালে পাঠিয়ে দেন। এখানে ডাক্তাররা দেখে জানিয়েছেন- নিউমোনিয়া। কয়েকদিন ধরে চিকিৎসা চলছে।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তীব্র শীত ও আবহাওয়া পরিবর্তনের কারণে তারা সহজেই রোগাক্রান্ত হয়। এ সময় শিশুদের নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়া হওয়ার আশঙ্কা বেশি থাকে। গত এক সপ্তাহ ধরে শিশু স্বাস্থ্য বিভাগের তিনটি ওয়ার্ডের প্রতিটিতে দ্বিগুণের চেয়ে বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *