টঙ্গীবাড়ীতে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 টঙ্গীবাড়ী প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বেতকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছটফটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ট্রাফিক সিগন্যাল ও সড়ক নিরাপত্তাবিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এ সময় সড়কে চলাচলের নিয়ম, ট্রাফিক সংকেত মেনে চলা এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. খোরশেদ আলম শেখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছটফটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল মান্নান মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা ইয়াসমিন, শিক্ষকবৃন্দ, সমাজসেবক রোমান খান, নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার সহসভাপতি শাহজাহান মাদবর, সহসাধারণ সম্পাদক মাসুদ হোসেন, সহসাধারণ সম্পাদক সার্ভেয়ার কামাল হোসেন, অর্থবিষয়ক সম্পাদক আক্কাস বেপারী, প্রচার সম্পাদক জসিম শেখ, কার্যকরী সদস্য রিয়াজুল ইসলাম, কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *