টঙ্গীবাড়িতে চলাচলের পথ বন্ধের অভিযোগ, বিপাকে ১০ পরিবার

টঙ্গিবাড়ী থেকে ফিরোজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা গ্রামে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (২৯ জুন) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব থেকে ব্যবহৃত চলাচলের পথটি টিনশেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় ১০ বছর ধরে ওই পথ দিয়ে গ্রামের মানুষ চলাচল করে আসছেন। সম্প্রতি একই গ্রামের সালাউদ্দিন দেওয়ান পথটি বন্ধ করে দেওয়ায় অন্তত ১০টি পরিবারের শতাধিক মানুষ চলাচলে দুর্ভোগে পড়েছেন। তাদের ভাষ্য, সরকারি অর্থায়নে একাধিকবার মাটি ফেলে পথটি সংস্কারও করা হয়েছে। তাই দ্রুত পথটি উন্মুক্ত করার দাবি জানান তারা।
স্থানীয় আমির হোসেন মোল্লা বলেন, এই বিষয়টি নিয়ে কয়েকবার কথা হয়েছে। সালাউদ্দিন দেওয়ান প্রথমে বলেছে রাস্তা দিবে কিন্তু পরবর্তীতে বলছে দিবেনা। তবে এই রাস্তাটি দিয়ে দীর্ঘদিন যাবৎ সমাজের মানুষ যাতায়াত করছিল। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় মানুষ গুলো ঠিকমত বাড়ি থেকে বের হতে পারছেনা। দ্রুত সময়ের মধ্যে মানুষ চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করা উচিত।
তবে অভিযোগ অস্বীকার করে সালাউদ্দিন দেওয়ান বলেন, আগে জায়গাটি নিচু থাকায় মানুষ চলাচল করলেও বর্তমানে সেখানে তাঁর বাড়ি রয়েছে। তাই ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে চলাচলের পথ রাখতে তিনি রাজি নন।
ওদিন বিকালে টঙ্গিবাড়ী উপজেলা সহকারি কমিশনার ভূমি রাস্তাটি পরিদর্শন করেন । তিনি বলেন ইউএনও সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *