টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে প্রাণ নাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় প্রবাসীর স্ত্রী নিষু আক্তার বাদী হয়ে ২২শে সেপ্টেম্বর সোমবার রাত ১০টায় জেসমিন আক্তারকে আসামী করে টঙ্গিবাড়ী থানায় একটি অভিযোগ করেন ।
জানা গেছে, টঙ্গিবাড়ী উপজেলার মো: ফারুক মাঝির বাড়ীতে বাসা ভাড়া নিয়ে প্রবাসীর ন্ত্রী নিশু আক্তার প্রায় ৪বছর যাবত বসবাস করে আসছে । এদিকে জাকির মাঝির স্ত্রী অভিযোগ আসামী জেসমিন আক্তার প্রতিনিয়ত তাকে বাড়ী থেকে বাহির করার জন্য বিভিন্ন ভাবে অকথ্য ভাষায় গালিহালজ ও প্রাণ নাশের হুকমি দিয়ে আসছে ।
২২শে সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টার সময় জাকির মাঝির ও তার স্ত্রী জেসমিন আক্তার পূর্ব বিরোধের জের ধরিয়া নিশু আক্তারকে মারধর করার জন্য ধেয়ে আসছে, এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেয় বাড়ী খেকে বাহির হওয়ার জন্য । নিশু আক্তার জানান, আমার স্বামী প্রবাসে থাকে আমি ছোট ছোট দুটি বাচ্চা নিয়ে ভাড়া বাড়ীতে বসবাস করে আসছি । তারা যে কোন সময় আমাকে বড় ধরনের হ্মতি করিতে পারে । আমি বিষয়টি স্থানীয় গন্যমান্য এলাকাবাসীকে জানানোর পর আইনের আশ্রয় নিয়েছি । এ বিষয়ে টঙ্গিবাড়ী থানা ওসি সাইফুল ইসলাম জানান, থানায় একটি অভিযোগ হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
