ফিরোজ আলম বিপ্লব, টঙ্গীবাড়ী : মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ী গ্রামের ব্যবসায়ী জহিরুল ইসলাম জীবন সরদার এর ছেলে মো. ইয়ানুস সরদার রিয়ান ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে এলাকার মুখ উজ্জ্বল করেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, রিয়ান টঙ্গীবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ২০২৬ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে। রিয়ানের এই কৃতিত্বে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স এলাকার সর্বস্তরের মানুষ আনন্দিত। বিশিষ্ট ব্যবসায়ী জীবন সরদার ছেলের সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন, “আমার ছেলের এই অর্জনের পেছনে শিক্ষকদের পরিশ্রম ও আল্লাহর রহমত রয়েছে। ভবিষ্যতে সে যেন দেশ ও জাতির সেবা করতে পারে সেজন্য সবার কাছে দোয়া চাই। রিয়ানের এই সাফল্যে টঙ্গীবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক তাকে অভিনন্দন জানিয়েছেন।
