জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সিংগাইর থানার(ওসি) মাজহারুল ইসলাম

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে: পেশাগত দায়িত্ব পালনে সততা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি) নির্বাচিত হয়েছেন সিংগাইর থানার (ওসি) মো.মাজহারুল ইসলাম।
মঙ্গলবার(১৪ জুলাই ) সকাল ১০ টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপার কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যান সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন।
থানা সূত্রে জানাযায়,আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন,অপরাধ দমন,মাদক বিরোধী অভিযান,ওয়ারেন্ট তামিল,জনসেবা নিশ্চিতকরণ এবং পেশাগত দায়িত্ব দক্ষতার সাথে পালনের স্বীকৃতিস্বরূপ তাকে এ সন্মাননা দেয়া হয়েছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মহরম আলী,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল সাদিয়া সাবরিনা চৌধুরী,শিক্ষানবিশ সহকারি সুপারবৃন্দসহ সকল থানা/ডিবি অফিসার ইনচার্জগনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি) নির্বাচিত হওয়ায় মো.মাজহারুল ইসলাম বলেন,এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয় সিংগাইর থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্ঠা,আন্তরিকতা ও পরিশ্রমের ফলেই এ স্বীকৃতি অর্জিত হয়েছে। ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষা অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে আমরা কাজ করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *