দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিশাল যায়গা নিয়ে ২০০৫ সালে গড়ে উঠছিল মাহমুদপুর আশ্রয়ন প্রকল্প। মাহমুদপুর ইউনিয়নের১ও২ নং ওয়ার্ডের বাসিন্দারা দ্বিতীয় আর কোন আশ্রয়ন প্রকল্প চায় না। মাহমুদপুর ইউনিয়নের এ দুটি ওয়ার্ডে সরকারি জমি বেশি থাকার কারনে জনপ্রতিনিধিরা এবং উপজেলা প্রশাসন এখানে আরো একটি আশ্রয়ন প্রকল্প তৈরির কথা ভাবছে।সরকারি জমি হলে ও অনেক বছর ধরে ই বসবাস করছেন অনেক ভূমিহীন দরিদ্র পরিবার। এখানে আরো একটি আশ্রয়ন প্রকল্প হলে অনেক দরিদ্র পরিবারকে হতে হবে ঘরবাড়ি ছাড়া। মাথা গুজার ঠাইটুকু পাবে না তারা।দোহারের মাহমুদপুরের একই এলাকায় একাধিক আশ্রয়ন প্রকল্প যেন না হয় তার প্রতিবাদে শুক্রবার বিকেলে গন জামায়েত ও বিক্ষোভ করছে মাহমুদপুর ইউনিয়নের ১ও ২ নং ওয়ার্ডের শতশত লোকজন।গনজমায়েত শেষে গনস্বাক্ষর করেন তার।” স্থানীয় বাসিন্দা শফিক তালুকদার ক্ষোভ প্রকাশ করে বলেন , জান দিবার রাজি আছি কিন্ত জমিন দিবার রাজি নাই।স্থানীয় এক মুরুব্বী বলেন “আমি গরিব মানুষ। আমি অনেকদিন ধইরা বাড়ি করছি । আমাগো এহানে আবাশন চায় না আমরা। আমরা চাই আমাগো জমি আমাগোই থাকুক।গনজমায়েতে অংশগ্রহন করেন দোহার উপজেলা আওয়ামিলীগের সদস্য বনি আমিন শিকদার, মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি ফারুকউজ্জামান সহ অনেকে
