নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস প্রতিরোধে জনস্বার্থে দোহার থানায় হাত ধুয়ে প্রবেশের ব্যবস্থা করেছে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন। শনিবার থেকে স্থায়ীভাবে থানার মূল ফটকে প্রবেশপথে সেবা নিতে আসা জনসাধারণের জন্য এই ব্যবস্থা চালু করা হয়।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন থানায় সেবা নিতে আসা অনেকে। তারা জানান, থানায় প্রতিদিন অনেক লোকের সমাগম ঘটে।তাই প্রবেশের পূর্বে হাত ধুয়ে নিলে নিরাপদ থাকবে সবাই।প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে এমন ব্যবস্থা রাখার কথাও জানান তারা।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন নববাংলাকে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে দীর্ঘদিন ধরেই আমরা অস্থায়ীভাবে থানায় প্রবেশের সময় হাত ধোয়ার ব্যবস্থা করেছিলাম। জনসাধারনের কথা চিন্তা করে এখন থেকে স্থায়ী ভাবে আমরা হাত ধোয়ার ব্যবস্থা চালু করেছি এবং সকলকে সচেতন করার চেষ্টা করছি।
