জনগণের ক্ষতি হবে শেখ হাসিনা সেই ফাইলে সই করেন না …. সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে অনেক ভালবাসেন। কোন ফাইলে সই করার আগে জনগণের সার্থের কথা ভাবেন। তিনি দেশের জনগণের ক্ষতি হবে এমন কোন ফাইলে সই করেন না। রবিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জে কলাকোপা আনসার ভিডিপি ক্যাম্পে অনুষ্ঠিত ঢাকা জেলা  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে চলেছেন। ২০৪১ সালে হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট নাগরিক,র্স্মাট সরকার, স্মার্ট সামাজ, র্স্মাট অর্থনীতি। প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন, এখন আর কম্পিউটারে থাকলে কাজ হবে না। বিশ্বে প্রযুক্তি এখন চতুর্থ ধাপে তাই সকলকে সব বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। পৃথিবীতে যে ভাবে প্রযুক্তির মান বাড়ছে কাজেই প্রতিযোগিতার বাজারে টিকতে হলে সেই ভাবে নিজেদেরকে তৈরী করতে হবে।
সালমান এফ রহমান আনসারদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে কথা দিয়েছেন নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং সকলের কাছে গ্রহণ যোগ্য করতে হবে। তাই আপনারা আগামী নির্বাচন যেনো সফল ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে কাজ করতে হবে।
 তিনি আরো বলেন, আপনারা দেশের জনগণের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। সেই জন্য আপনাদের অভিনন্দন জানাই। আপনাদের অবদানের কথা জাতি সব সময় মনে রাখবে।
 অনুষ্ঠানেভসভাপতিত্ব করেন  ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপ মহাপরিচালক মো. রফিকুল ইসলাম।
এসময় নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আমিন উদ্দিন, সাইফুজ্জামান, আসলাম শিকদার, ঢাকা জেলা সহকারী পরিচালক তানজিন হোসেন তৃনা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, সার্কেল এএসপি আশরাফুল আলম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন সদস্য ও সদস্যাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *