গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ফলাফল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে ২০১৯ সালের বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজ হোসেন সাচ্চু, দাতা সদস্য জনাব আব্দুল মান্নান, (সংগ্রাম) শিক্ষা অনুরাগী ইঞ্জিনিয়ার শাহ মো. ইকবাল হায়াত। প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীনসহ এসময় আরও উপস্থিত ছিলেন, সদস্য সচিব অভিবাবক সদস্য জনাব মো. খালেদ খান, জনাব মজিবর রহমান কবিরাজ, জনাব মানিক চন্দ্র মন্ডল, জনাব মো. সারোয়ার, আনোয়ারা আক্তার, শিক্ষক প্রতিনিধি জনাব মো. শাহ আলম, জনাব বেনজির আহাম্মেদ, জনাব আঞ্জুমানারা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউর রহমান রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *