গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান জানান, রাতে ধীরাশ্রম এলাকায় পায়ে হেঁটে ঢাকা-রাজশাহী রেললাইন পার হচ্ছিল ওই নারী। এসময় একটি ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে

ঘটনাস্থলেই ওই নারী মারা যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে ছাপা শাড়ি ও কালো বোরকা রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *