খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে বাড়ির পাশে সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া এলাকার খোরশেদ আলীর মেয়ে লিলি আক্তার (৪) এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার চরজুংদী এলাকার জহিরুল ইসলামের মেয়ে জান্নাত (৩)।

জয়দেবপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আফজাল হোসাইন বলেন, সকালে ভাড়া বাসার ফাঁকা স্থানে শিশুরা খেলা করছিল। তার পাশের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, শিশুরা যে খেলা করছে সে বিষয় কেউ খেয়াল করেনি। পানিতে মরদেহ ভেসে ওঠার পর দুপুর পৌনে ১টার দিকে থানায় খবর দেয়া হয়। পরে শিশু দুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *