কাজী সোহেল. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের পক্ষ থেকে ফেনীর বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ফেনী জেলার বিভিন্ন বন্যাদুর্গতদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে কয়েক হাজার বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতে ও বন্যা কিংবা কোন দুর্যোগে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় ঢাকা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ফেনী জেলা বিএনপির নেতাকর্মীরা সহ ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
