কেরানীগঞ্জে ৫৮৫ জন কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জে (ঢাকা) প্রতিনিধি : কেরানীগজে ৫৮৫জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গোলজারবাগ দূর্জয় এসোসিয়েশন নামে এটি সামাজিক সংগঠনের উদ্যোগে জিনজিরা ঈদগা মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরী।

গোলজারবাগ দূর্জয় এসোসিয়েশন সভাপতি আবু জাহিদ মামুনের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী নাজিম উদ্দিন , কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা বদিউজ্জামান বাবুল, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, আজাদ হোসেন, ঢাকা জেলা দক্ষিণ শাখা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা দলের সভাপতি হোসেন হীরা প্রমুখ।
অনুষ্ঠানে ৫৮৫ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *