কেরানীগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জে প্রিন্টের কাপড় দিয়ে মোড়িয়ে অভিনব কায়দায় ১৮কেজি গাঁজা পাচারকালে একজনকে গ্রেফতার করছে র‍্যাব-১০। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জহিরুল ইসলাম (২৪)। আজ বিকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) আমিনুল ইসলাম। তিনি বলেন, সকাল ৭টায় র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। জব্দকৃত গাজার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৪০ হাজার টাকা। গ্রেফতারকৃত জহিরুল ইসলামে বাড়ি কিশোরগঞ্জে জেলার ভৈরব থানার উত্তরপাড়া গ্রামের।তার বাবার নাম মৃত শামসু মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *