কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কন্সটেবল নিহত, অপরজন আহত

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কন্সটেবল নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে। নিহত কন্সটেবলের নাম খায়রুল ইসলাম। গুরুতর আহত কন্সটেবল মাসুদ রানাকে মিরপুর ডেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুর দেড়টায় রোহিতপুর সোনাকান্দা এলাকায় কদমতলী-নবাবগঞ্জ সড়কে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি অপারেশন আসাদুজ্জামান টিটু জানান, সোনাকান্দা পুলিশ ক্যাম্পের দুই কন্সটেবল খায়রুল ইসলাম ও মাসুদ রানা সরকারী ডাক নিয়ে তারা একটি মোটরসাইকেল যোগে ঢাকার পুলিশ সুপারের কার্যালয়ে আসার সময় অজ্ঞাত নামা একটি সিএনজি অটোরিকশা তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে খায়রুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সেখান থেকে মিরপুর ডেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত খায়রুল ইসলামের লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতেলর মর্গে প্রেরন করা হয়েছে। এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, তারা দ্রুত ওই ঘাতক সিএনজি ও তার চালককে চিহ্নিত করে তাকে আটক করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *