কেরানীগঞ্জে শারদীয় দূর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন আইয়ূবী, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন, কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, রুহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী, আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ জাহাঙ্গীর শাহ খুশি, কলাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহের আলী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান, কেরানীগঞ্জ ট্রাফিক ইনচার্জ মোঃ জাকির হোসেন, কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) আশিকুর রহমান, কেরানীগঞ্জ উপজেলানপূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্রদাস,সাধারন সম্পাদক শেখর চন্দ্রদাস প্রমূখ। কেরানীগঞ্জ উপজেলায় এ বছর বারটি ইউনিয়নে ১৫৬টি পূজা মন্ডপের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *