কেরানীগঞ্জে শাক্তায় নৌকার হাল ধরতে চান হাবিবুর রহমান হাবিব

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকার হাল ধরতে চান ঢাকা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
আগামী ইউপি নির্বাচনে নিজেকে শাক্তার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে দিনরাত নির্বাচনমুখী সব কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি। দলীয় মনোনয়ন পেতে নেতাদের তদবিরসহ ভোটারদের সমর্থন আদায়ে মরিয়া ঢাকা জেলা আওয়ামী লীগের এই নেতা। যে কারণে ঘুরেফিরেই সময় দিচ্ছেন নিজ নির্বাচনী এলাকায়। অংশ নিচ্ছেন গণসংযোগ, উঠান বৈঠক, খেলাধুলা,ধর্মীয় আচার অনুষ্ঠানসহ নানামুখী কর্মকান্ডে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৯মার্চ) বরাবরের মতই তাকে অংশগ্রহন করতে দেখা গেছে এলাকাবাসী আয়োজিত এক উঠান বৈঠকে। শাক্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুন ভাড়ালিয়াস্থ কালু-নগর স্কুল মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করেন এলাকাবাসী। যা এক পর্যায়ে রূপ নেয় জন সমাবেশে।
এছাড়াও তিনি প্রতি নিয়তই অংশ গ্রহন করছেন স্থানীয় পর্যায়ে আয়োজিত খেলাধুলাসহ সামাজিক সব অনুষ্ঠানেও। প্রতিদিনই নামাজ শেষে গণসংযোগে সামিল হচ্ছেন নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে। অংশ গ্রহন করছেন এলাকাবাসী আয়োজিত উঠান বৈঠকসহ নানামুখী উন্নয়ণ সংলাপেও।
এক কথায় ঘোষিত নির্বাচনকে সামনে রেখে শাক্তায় চেয়ারম্যান পদে গণমানুষের মুখে মুখে এখন সরব জেলা আওয়ামী লীগের এই নেতার নাম।

জানা যায়, একেবারে মাঠ পর্যায়ের রাজনীতি থেকে উঠে আসা এক আওয়ামী পরিবারের সন্তান হাবিব। যিনি রাজনীতির পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও বটে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হাবিবুর রহমান মূলত ব্যবসা-বানিজ্য থেকে অর্জিত অর্থ থেকেই রাজণীতির মাধ্যমে নিজেকে জড়িয়ে রেখেছেন সমাজসেবায়।

জানতে চাইলে সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে নিজেকে সর্বদা নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমাদের সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষার লক্ষে মদ-জুয়া, ঘুষ-দূর্নীতি, এসিড সন্ত্রাস, যৌন হয়রানি ও বাল্য বিবাহরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি নিজেও সর্বদা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনকের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে গর্বের শাক্তা ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট সংস্কার ও নির্মানসহ বিভিন্ন স্কুল- কলেজ, মসজিদ-মাদরাসা,ঈদগাহ-কবরস্থান ও মন্দির কিংবা উপসনালয়ে ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে উন্নয়নের ধারাকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার চেষ্টা অব্যাহত রেখেছি। এসকল দিক বিবেচনায় আগামী ইউপি নির্বাচনে শাক্তা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে তিনি নিজেকেই দলীয় মনোনয়ন পাবারমত একমাত্র যোগ্য প্রার্থী হিসেবে মনে করে এলাকাবাসীর সমর্থন ও দলীয় প্রধানদের সুদৃষ্টি কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *