কেরানীগঞ্জে রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা ইউনিয়নের ডাকপাড়া মৌজায় পূর্ববন্দ ডাকপাড়া এলাকায় সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীদের অভিযোগে অবশেষে উপজেলা প্রশাসন ওই বাড়ির নির্মাণ কাজ আজ সোমবার (২০ জুলাই) দুপুরে বন্ধ করে দিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, খাজা নেহাল নামে জিনজিরার এক প্রভাবশালী ব্যক্তি কদমতলী-নবাবগঞ্জ সড়কের পাশে পূর্ববন্দ ডাকপাড়া এলাকায় সরকারি রাস্তা দখল করে একটি বহুতলা বিশিষ্ট বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এতে তারা ওই ব্যক্তির নির্মাণ কাজে বাঁধা দিলেও তাতে কোন কাজ হয়নি। পরে এলাকাবাসীরা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালে অবশেষে তারা নির্মাণ কাজটি বন্ধ করে দেন। এব্যাপারে নির্মাণাধীন ওই বাড়ির মালিক খাজা নেহালের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *