কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে যানজট নিরসনে ফুটপাতে থাকা বিভিন্ন অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের নেতৃত্বে জিনজিরার জনি টাওয়ার, কদমতলী গোল চত্বর,বাবুবাজার ব্রিজের ঢালে এবং জিনজিরা বাস স্ট্যান্ড এলাকায় যৌথ বাহিনীর এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাতে থাকা দুই অবৈধ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়। এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক ইনচার্জ শহিদ হোসেন সুমন, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ সাইফুল আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম,সেনাবাহিনী ও র্যাব সদস্যরা। ঈদের পূর্ব দিন পর্যন্ত এসব এলাকায় যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক।
