কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধবনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। সকাল ৭ টায় মনু ব্যাপারীর ঢালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে পুলিশ আনসার ভিডিপি স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বর্নাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এ সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এরপরে বিজয় মেলা উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *