কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের। অভিযান চালিয়ে ১ জনকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার আটি বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে রজব আলী নামে এক ব্যক্তি কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) অফিসের নামজারি সহকারী শাহাবুদ্দিন শিহাব জানান রজব আলী নামে এক ব্যক্তি অবৈধভাবে দুই বোতল অলিভ অয়েল তেল এবং ২ কার্টুন আলতা নিয়ে একটি রিকশা যোগে আর্টি বাজারে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলামের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে রজব আলী কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
রজব আলীর নিকট থেকে অবৈধ দুই বোতল অলিভ অয়েল তেল ২ কার্টুন আলতা জব্দ করে সেগুলো প্রকাশ্যে ধ্বংস করা হয়। এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) অফিসের কানুনগো মোঃ আতাউর রহমান জুয়েল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
