কেরানীগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের আটি বাজারের ভেজাল বিরোধী অভিযানে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের নেতৃত্বে আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বাজার নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার আইনে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার( ভূমি) কার্যালয়ের নাজির রাজীব দত্ত জানান, পুরো রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে ও ভোক্তা অধিকার নিশ্চিতকরণে এই ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *