কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

 কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি :  ঢাকার কেরানীগঞ্জে জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও শহীদদের স্মরণেে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল সাত্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি , উপজেলা একাডেমিক সুপার ভাইজার হালিমা আক্তার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলমসহ শহীদ পরিবারের লোকজন ।

স্মরণ সভায় শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদদের কবর পাকা করুন ও তাদের নামে বিভিন্ন রাস্তার নামকরণ করার দাবি জানানো হয়। সভা শেষে শহীদ নাদিমুল হাসান এলেমের বাবা শাহ আলমের হাতে,শহীদ রিয়াজ হোসেনের মা শেফালী বেগমের হাতে,শহীদ ফয়জুল ইসলাম রাজনের বড় ভাই রাজিবের হাতে,শহীদ নাসিব হাসান রিয়ানের বাবা মোঃ গোলাম রাজ্জাকের হাতে, শহীদ মোহাম্মদ সায়েম হোসেনের মা শিউলি বেগমের হাতে ও শহীদ মোহাম্মদ ওসমান পাটোয়ারীর বাবা মোঃ আব্দুর রহমান এর হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়। গত জুলাই- আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তারা শহীদ হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *