মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোনার বাংলা বাড়ি মালিক সমিতি ও ইউরো বাংলা বিল্ডার্স(প্রাঃ)লিঃ এর উদ্যোগে আজ সকালে কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় সহস্ত্রাধিক অসহায় ও হতদরিদ্রদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এই দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বাংলা বাড়ি মালিক সমিতির সভাপতি ফাতেমা আনোয়ার আখিঁঁ। এ সময় বাড়ি মালিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
