কেরানীগঞ্জে বুড়িগঙ্গায় অজ্ঞাত ভাসমান শিশুর লাশ উদ্ধার

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত নামা এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত শিশুটির বয়স হবে আনুমানিক ৫বছর। রোববার দুপুরে পোস্তাগোলা কুশিয়ারবাগ বরফ কলঘাট বরাবর বুড়িগঙ্গা নদী ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে সদরঘাট নৌপুলিশ। নিহত শিশুটির পরনে ছিল সাদা প্রিন্টের পাজামা এবং ফুল হাতা গেঞ্জি।
সদরঘাট নৌপুলিশ থানার এসআইন রেজাউল করিম জানান,৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত শিশুটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে নদীর পাড়ে কোথাও শিশুটি খেলতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ অবস্থায় মারা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *