কেরানীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত 

কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ০৫ জুন রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন
অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ এবং বাস্তবায়নে ছিলেন কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রিয়াদ, কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল আমিন, এডাপের নিবার্হী কর্মকর্তা এ কে এম জসিম উদ্দিন, কেরানীগঞ্জ  উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর কর্মকর্তা মোসাম্মৎ শাহিনা বেগম  ও  কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্স  ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী সৈয়দা শামীমা সুলতানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *