কেরানীগঞ্জে বাসের চাকায় পিষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুরে বাস ও মোটরসাইকেলের মুখামুখি  সংঘর্ষে চাকায় পিষ্ট হয়ে সোহাগ (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক বাসের চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে। নিহত সোহাগ মুগারচর গ্রামের রমজান আলীর ছেলে।  প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক সোহাগ তার মোটরসাইকেলটি চালিয়ে কর্মস্থলে যাচ্ছিল। এ সময় তার মোটরসাইকেলটি নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরী হয়ে রোহিতপুর ব্রিজের কাছে কেয়ার কর্নারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নবাবগঞ্জগামী নবকলি পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সোহাগ মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে ওই বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে সকালে তার মৃত্যু হলেও দুপুর একটা পর্যন্ত লাশ পড়ে ছিলো রাস্তার পাশে। এ খবর পেয়ে অন্তঃসত্তা স্ত্রী, মা-বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল পরিবেশ। পুলিশের অভিযোগ পরিবারের অসহযোগীতায় লাশ সময় মত উদ্ধার করা যায়নি। এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, বেপরোয়া বাসের ধাক্কায় সোহাগ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘাতক বাস ও চালকে আটক করেছে।  ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ শেষে লাশ দ্রুত পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *