কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ। বুধবার সকালে তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে তেঘরিয়ায় ইউনিয়নের বাঘৈর স্বর্গপুরী দেব মন্দির পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন মানুষের মতের মধ্যে পথের মধ্যে ভিন্নতা থাকবেই। এটা হচ্ছে আধুনিক রিপাবলিগের গণতন্ত্রের সৌন্দর্য। একটি মানুষের মতের সাথে ধর্মের সাথে ভিন্নতা থাকবে। এই যে মতের ভিন্নতা, ধর্মের ভিন্নতা,পথের ভিন্নতা,রাজনৈতিক দলের ভিন্নতা এগুলো থাকবেই। কিন্তু এগুলোর মাঝখান দিয়েই আমাদের যে সার্বজনীন প্রোগ্রামগুলো আছে যেমন মুসলমানদের ঈদ আসে, হিন্দু সম্প্রদায়ের পূজা আসে বিশেষ করে এইসব প্রোগ্রামগুলোতে সকল মতপদথর মানুষ শান্তিপূর্ণভাবে এবং অত্যন্ত সোহার্দ্যপূর্ণ পরিবেশে এগুলো উদযাপন করবে এটাই আমাদের কালচার এটাই আমাদের সংস্কৃতি।
পাঁচটা উপজেলার জন্য পাঁচটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা করব। আমাদের টার্গেট হচ্ছে ভবিষ্যতের দিনগুলোতে ঢাকার ভিতরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উন্নয়ন প্ল্যান করে ঢাকা শহরকে ডেভেলপ করছে। কিন্তু আমাদের ঢাকার পার্শ্ববর্তী যে পাঁচটি উপজেলাগুলো আছে এই পাঁচটি উপজেলার জন্য আধুনিক নগরের প্লান সামনের দিনগুলিতে শুরু করব। যাতে এই প্ল্যানের মাধ্যমে সাভার, কেরানীগঞ্জ ধামরাই নবাবগঞ্জ দোহার এই সমস্ত উপজেলাতে গুণগত মানের উন্নয়ন হবে এবং এই সমস্ত এলাকার জীবনমানের উন্নয়ন ঘটবে। এইজন্য আমরা এসব উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে ওয়ার্ড সভা শুরু করেছি।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়া ও মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন সরকার। ঢাকা জেলা প্রশাসক বিভিন্ন মন্দির পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
