কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে সাত দিনব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৭৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা কনফারেন্স রুমে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত সাত দিনে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চোর ডাকাত ছিনতাইকারীসহ ৭৯জন,মাদকদ্রব্য অপরাধে ১৪৬জন,বিভিন্ন ওয়ারেন্টভুক্ত ২৯৬ জন, বিভিন্ন নিয়মিত মামলায় ১৩৫ জন ও সন্ত্রাস বিরোধী আইনে ৮৭ জনকে গ্রেফতার করা হয়। এই অভিযানে হিরোইন গাজা ও ইয়াবা ট্যাবলেট সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রেসক্রিপিংয়ে তিনি আরো বলেন,ঢাকা জেলা পুলিশ সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত ভাবে কাজ করে যাচ্ছে। অপরাধীদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারেনা। অপরাধীদেও পরিচয় তারা অপরাধী।ঢাকা জেলাকে আমরা মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়তে চাই। মাদকের ব্যাপাওে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরন করছি।
এসময় এই প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও ঢাকা জেলা দক্ষিণ ক্রাইম এন্ড অপস তরিকুল ইসলাম,,ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল জামিলুর রহমান, কেরান্যীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ রুহুল কদ্দুস,দক্ষিন কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,ঢাকা জেলা দক্ষিন ডিবির ইনচার্জ শফিকুল ইসলাম সুমন প্রমুখ।
