কেরানীগঞ্জে পানিতে ডুবে দুই কলেজ ছাত্রের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতাঃ ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের সারিঘাট এলাকায় খালের পানিতে ডুবে দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন, সাগর (১৮) ও আলভি (১৭)। তারা দুইজনেই পরস্পর বন্ধু । আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ বছর তারা এইচএসসি পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে। তাদের বাসা রাজধানীর আরশিনগেট এলাকায়।
জানা গেছে, আরশিনগেট এলাকা থেকে সাগর, আলভিসহ ১০/১২ জন বন্ধু বুধবার সকালে দক্ষিন কেরানীগঞ্জের সারিঘাট এলাকায় ঘুরতে আসে। এসময় তারা আনন্দ ফুর্তি করে এবং ফুটবল খেলে। খেলার ্এক পর্যায়ে ফুটবল পাশের খালে পড়ে যায়। সাগর ও আলভি ফুটবল আনার জন্য পানিতে নামলে সাতার না জানায় খালের গভীরতার কারনে তারা উভয়েই তলিয়ে যায়। এসময় তাদের চিৎকারে শাহাদাত নামে অপর এক বন্ধু পানিতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করে সে নিজেই বিপদে পড়ে যায়। পরে স্থানীয় দোকানদার হানিফ শাহাদাতকে জীবিত উদ্ধার করতে পারলেও সাগর ও আলভি পানিতে ডুবে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে স্থানীয়রা জাল ফেলে একজনকে ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল অপরজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, কয়েক বন্ধু মিলে ঘুরতে এসে পাশের খালের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে লাশ দুইটি হস্তান্তার করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *