কেরানীগঞ্জে পথ শিশুকে ধর্ষণের পর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ১২বছরের এক পথ শিশুকে ধর্ষণের পর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে বখাটে সিদ্দিক ওরফে টাইগার। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার বিকেলে মডেল থানার জিনজিরার বন্ধ ডাকপাড়া এলাকায় মনির মেম্বারের টিনসেড ভাড়াটিয়ে বাড়িতে। র‌্যাব-১০ এর সদস্যরা খবর পেয়ে পথ শিশুটিকে উদ্ধার করে থানায় হস্তান্তর করে। তবে এই ঘটনার পর বখাটে সিদ্দিক ওরফে টাইগার পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চালাচ্ছে র‌্যাব ও থানা পুলিশ।

র‌্যাব সূত্রে জানা যায়, ধর্ষক সিদ্দিক ওরফে টাইগার পথ শশিুটিকে পুরান ঢাকার ভিক্টরিয়া র্পাক থেকে ডেকে নিয়ে কেরানীগঞ্জের বন্ধ ডাকপাড়া এলাকায় মনির মেম্বারের একটি টিনসেডের ভাড়াটিয়ে বাড়িতে উঠায়। পরে শিশুটিকে সে একাধিকবার র্ধষণ করে এবং তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে তার ভিডিও মোবাইলে ধারণ করে ।

র‌্যাব সদস্যরা এই ভিডিও পেয়ে তারা ধর্ষককে আটকের জন্য বন্ধ ডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে নির্যাতনের শিকার পথ শিশুটিকে উদ্ধার করলেও ধর্ষক সিদ্দিককে আটক করতে পারেনি। বখাটে সিদ্দিক একাধিক মামলার আসামী।

এ ব্যাপারে কেরানীগঞ্জের মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া জানান, ধর্ষক সিদ্দিককে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *