কেরানীগঞ্জে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ০৮ জুন বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন কেরানীগঞ্জ কারিগরি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ রিনা আক্তার জাহান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ মশিউর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *