কেরানীগঞ্জে ধর্ষণ করে পুড়িয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা ইউনিয়নের অমৃতপুর এলাকায় সালমা (৫০) নামে এক মহিলাকে ধর্ষণ করে পুড়িয়ে হত্যা মামলার মূল আসামি মোঃ রিয়াজকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি একই জেলার বিশম্ভবপুর থানার সংগ্রামপুর গ্রামে।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, অমৃতপুর এলাকায় জৈনক দোলনের বাড়ির নিহত সালমা বেগমের ফ্ল্যাটের পাশে একটি রুমে ভাড়া থাকতো ঘাতক রিয়াজ। গত ২৫ নভেম্বর থেকে ২৭ নভেম্বর মধ্যে যেকোনো সময় ঘাতক রিয়াজ সালমা বেগম কে ধর্ষণ করে তার ফ্লাটে আগুন দিয়ে তাকে তালাবদ্ধ করে পালিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে পুলিশ তালা ভেঙ্গে নিহত সালমার লাশ উদ্ধার করে করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কেরানীগঞ্জ মডেল থানায় এ ব্যাপারে অজ্ঞতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।পরে মামলার তদন্ত করে জানা যায় এই হত্যাকান্ডের সাথে রিয়াজ জড়িত। সে এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার কাছ থেকে নিহত সালমার ব্যবহৃত একটি স্যাসসাং মোবাইল,এ্যমিটেশনের অংকারসহ কিছু মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *