কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার উদ্যোগে আজ শনিবার সকাল ১০টায় জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) হুমায়ন কবীর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আবু বকর সিদ্দিক, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপিত হাজী সেলিম আহমেদ, কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ম.ই. মামুন, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপিত হাজী মোস্তাক হোসেন ও জিনজিরা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড মেম্বরগণ ।
