কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর আওয়ামীলীগের (দক্ষিণ) সভাপতি আবু আহমেদ মান্নাফির করা কটুক্তির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের পক্ষ থেকে ঝটিকা বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মঙ্গলবার (১৯শে জুলাই) বিকেলে ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল কবীর পলের নেতৃত্বে বাবুবাজার ব্রিজের উপরে এই প্রতিবাদ মিছিল করা হয়।
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদের উপস্থিতিতে বাবুবাজার ব্রিজের উপর আগে থেকেই অবস্থান নিয়ে যুবদলের ৬০-৭০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ এবং মিছিল শেষ করে দ্রুত স্থান ত্যাগ করে।
