কেরানীগঞ্জে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে পিঠা মেলা অনুষ্ঠিত

 কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি:  তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে কেরানীগঞ্জে । কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগ উপজেলা পরিষদ মাঠে এ পিঠা মেলা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া আজ বিকেল তিনটায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ মেলায় হারিয়ে যাওয়া গ্রামীণ বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় পিঠার পসরা সাজিয়ে বিভিন্ন স্টল বসানো হয়।এপিঠা মেলা উপলক্ষে আয়োজন করা হয় মনোজ্ঞো সংস্কৃতিক অনুষ্ঠান। মেলাটি দুপুরে শুরু হয়ে সন্ধ্যা সাতটায় গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *