কেরানীগঞ্জে ট্রাকসহ চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ৩

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের নারকেলবাগ এলাকা এলাকা থেকে বিপ্লব ট্রেডার্স হতে পিকআপ ভ্যানের মাধ্যমে সাড়ে আট টন টিনের মটকা চুরি হওয়ার ঘটনা ঘটে। যার বাজার মূল্য প্রায় তের লক্ষ টাকা। বিপ্লব ট্রেডাস চুরি হওয়ার মালামাল কোথায়ও খুজে না পেয়ে থানায় এসে একটি মামলা দায়ের করেন।

সেই পরিপেক্ষিতে কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সোহরাব আল হোসাইন এর নির্দেশে, এসআই মোঃ রিয়াজ মাহমুদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল টংগী এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মামলার এজাহার নামীয় প্রধান আসামী- আল আমিন (২৬), মোঃ জাকির হোসেন জাবেদ (৪০), মোঃ জুলফিকার হোসেন (২২) কে চুরি হওয়া সম্পূন মালামালসহ গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *