কেরানীগঞ্জে জিনজিরা ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি গঠন

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: মোঃ মোকাররম হোসেন সাজ্জাদ কে সভাপতি ও মোঃ আশরাফ হোসেনকে সাধারণ সম্পাদক করে জিনজিরা ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে। এই আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক পদে রয়েছেন এম এ হাসান, সংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মুস্তাফিজুর রহমান শ্যামল ও মোহাম্মদ জিন্নাহ। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু স্বাক্ষরিত দলীয় প্যাডের মাধ্যমে এই আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন।

কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র ঐতিহ্যবাহী জিনজিরা ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি দেওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও মোজাদ্দেদ আলী বাবুকে জিনজিরা ইউনিয়নের সর্বস্তরের বিএনপি নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *